Explore

Search

June 25, 2026 11:10 am

IAS Coaching

জট কাটল উপাচার্য নিয়োগে, রায়গঞ্জ পেল অর্ণব সেনকে

#কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হল। দীর্ঘ টানাপোড়েন ও প্রশাসনিক অনিশ্চয়তার পর সোমবার রাজ্যের মোট আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ঘোষণা করা হয়েছে। তবে এখনও সাতটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। ফলে আংশিকভাবেই হলেও রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে উপাচার্য নিয়োগের অচলাবস্থার অবসান ঘটল।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের দায়িত্ব পেতে চলেছেন প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য ওম প্রকাশ মিশ্র। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হলেন আশিষ ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

শিক্ষামহলের একাংশের মতে, এই সিদ্ধান্তে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যেসব বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ সম্পূর্ণ হয়নি, সেখানে দ্রুত সিদ্ধান্তের দাবিও উঠছে। এমন পরিস্থিতিতে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন চালুর দাবি রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে।

Advertisement
Live Cricket Score
upskillninja