
#নিউজ বৃত্তান্তঃ ফেসবুকে নিজের জন্মদিনের আসল তিথি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “আমার মায়ের মুখে শুনেছিলাম মহা অষ্টমীর তিথিতে জন্মেছিলাম আমি। সেই সময় এতো বার্থ সার্টিফিকেট হতো না, তাই আমার ছিল না। পরে স্কুলে ভর্তির সময় দাদা ৫ই জানুয়ারি লিখে স্কুলে ভর্তি করে দিয়েছিল। সেই থেকে ৫ই জানুয়ারি সব জায়গায় লেখা। তবে আমার আসল জন্মদিন দুর্গা পূজার মহা অষ্টমীর দিন।”

মমতার এই পোস্ট ঘিরে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আলোড়ন। ইতিমধ্যেই অসংখ্য শুভেচ্ছা বার্তা ভেসে আসছে All India Trinamool Congress এর টাইমলাইনে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলে আবারও নতুন করে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে।

উল্লেখ্য, এতদিন সর্বত্র সরকারি নথিপত্র ও পরিচয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে ৫ই জানুয়ারি প্রচলিত ছিল। তবে নিজের মুখে তিনি প্রকাশ করলেন, দুর্গা পূজার মহা অষ্টমীর তিথিই তাঁর আসল জন্মদিন।










