Explore

Search

June 25, 2026 12:11 pm

IAS Coaching

পূজার মুখে শ্রমিক মহল্লায় হাতির হানা মৃত এক যুবক, এলাকায় শোকের ছায়া

#মালবাজার: শনিবার বোধন, মা আসছেন দিকে আনন্দের পরশ। এই রকম পরিবেশে শুক্রবার রাতে নাগরাকাটা ব্লকের বামন ডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশনের শ্রমিক মহল্লায় বুনো হাতির আক্রমণ মৃত্যু ঘটলো এক যুবকের। যুবকের নাম বিজয় মার্ডি (৩২)। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও টন্ডু চা বাগান বনাঞ্চল ঘেরা। মাঝেমধ্যেই হাতি চিতা বাইসন সহ বন্য প্রাণীর উপদ্রব লেগেই থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত নটা নাগাদ মৃত বিজয় মার্ডি তার বাড়ির সামনে রাস্তায় ঘোরাফেরা করছিল। সেই সময় একটি দাঁতাল চা বাগানের শ্রমিক মহল্লায় হানা দেয়। বিজয় হাতির সামনে পড়ে গিয়ে ঘাবড়ে দৌড়ে পালাতে  যায়। কিন্তু বুনো হাতি তাকে সুরে পেচিয়ে আছড়ে ফেলে ফেলে পা দিয়ে পিসে দেয়। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়।
এই ঘটনায় শ্রমিকরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্ষোভ প্রকাশ  করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ, খুনিয়া বন্যপ্রাণ স্কোয়ার্ডের এর কর্মীরা এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা। পুলিশ দীর্ঘক্ষণ শ্রমিকদের বুঝিয়ে রাত্রি বারোটা নাগাদ দেহ উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরক্ত ডাক্তার জানান যখন দেহ নিয়ে আসা হয় তখন দেহে জীবনের কোনো লক্ষণই ছিল না।
Advertisement
Live Cricket Score
upskillninja