Explore

Search

August 10, 2026 2:08 pm

IAS Coaching

দিনভর কুইজে রায়গঞ্জের ইনিস্টিটিউটে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শনিবার মহা পঞ্চমীর পূণ্যলগ্নে রাজ্য জুড়ে কুইজ প্রেমীদের ভিড় জমল রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে। TQA বা Trash Quiz Association এর প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি রাজ্যব্যাপী কুইজ প্রতিযোগিতা।

সকালে উদ্বোধনের পর থেকে সারাদিন ধরে চলতে থাকে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব। শিলিগুড়ি, বালুরঘাট, কুচবিহার ও কলকাতা থেকে আগত কুইজাররা অংশ নেন এই প্রতিযোগিতায়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য রাজ্যের তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করা। বিভিন্ন জেলার কুইজপ্রেমীরা একসাথে হয়ে মঞ্চ ভাগ করে নেওয়ায় অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আগামী দিনেও আরও বৃহৎ আকারে এমন কুইজ প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja