Explore

Search

June 25, 2026 12:11 pm

IAS Coaching

ধর্ষণ ও খুনের প্রতিবাদে ইটাহারে ISF এর বিক্ষোভ মিছিল

#ইটাহারঃ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে শনিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাক অনুসারে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বীরভূম জেলার রামপুরহাটে এক ১৩ বছরের আদিবাসী ছাত্রীর অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভ উগরে দেয় অংশগ্রহণকারীরা। মিছিলটি ইটাহার থানা মোড় থেকে শুরু হয়ে চৌমাথা পর্যন্ত অগ্রসর হয়। প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষ স্লোগান তোলেন — “ধর্ষকের ফাঁসি চাই, অন্যায় সহ্য হবে না”।

এদিন মিছিলে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক বাপি সরেন বলেন, রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হবার পরেও রাজ্যে মহিলাদের উপর ধর্ষণ বেড়ে চলেছে। বীরভূমের রামপুরহাটে ১৩ বছরের ছাত্রী গত ২৮ আগস্ট অপহরণ হবার পর, তার মা-বাবা অভিযোগ জানালেও পুলিশ কোনো তৎপরতা দেখায়নি। উল্টে অভিযুক্তকে শিক্ষা সেলের নেতা পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়। পুরুলিয়ার বোরো থানাতেও স্কুল হোস্টেলে ছাত্রীদের নিগৃহ কারী প্রধান শিক্ষক পুলিশের খাতায় ফেরার অথচ দুইদিন আগে ব্লক সহ সভাপতি পদ দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, অপরাধীদের শাস্তি না হলে এই আন্দোলন আরও তীব্র হবে।
প্রতিবাদ মিছিলে অংশ নেন দলের ইটাহার, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ বিধানসভার কনভেনার আনোয়ার হোসেন, মোজাহিদুল ইসলাম, রিজুয়ান আলি সহ বহু ছাত্র-যুবক, সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ।

Advertisement
Live Cricket Score
upskillninja