#মালবাজার: রাজ্য সরকার গত ২২ আগস্ট ঘোষণা করেছিল যে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাহার, তরাই ও ডুয়ার্সের চাবাগান গুলিতে ২০% শতাংশ হারে বোনাস দিয়ে দিতে হবে। সেপ্টেম্বর মাস পড়তেই এক এক চাবাগান গুলি বোনাস দিয়ে দিতে শুরু করে। ১৫ সেপ্টেম্বরে মধ্যে বেশিরভাগ চাবাগানে ২০% বোনাস দিয়ে দিয়েছে। বাকি যারা ছিল সেই সব চাবাগান গুলি কেউ কিস্তিতে কেউ আবার একযোগে বোনাস দিয়ে গিয়েছে। আগামীকাল দেবী দুর্গার বোধন এখনো পর্যন্ত কয়েকটি চা বাগানে বোনাস হয়নি। সেইসব চা বাগান গুলিতে অন্যতম মেটেলি নাগেশ্বরী চা বাগান।

এই চা বাগান কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে জানিয়েছিল তারা ৮.৩৩% হারের বেশি বোনাস দিতে পারবেনা। পরবর্তীতে আবারো জানায় কুড়ি শতাংশ হারে বোনাস দেবে তবে তিন কিস্তিতে। কোম্পানির অন্যান্য চা বাগান গুলো কিস্তির বোনাস মেনে নিলেও নাগেশ্বরী শ্রমিকরা অনমনীয় থাকে। গতকাল তারা মালবাজারের শ্রম আধিকারিক এর দপ্তরে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে স্মারক লিপি দেয়।

শুক্রবার সকাল থেকে চালসা থেকে মেটালি গামী রাজ্য সড়কের আইভিল মোরে রাস্তা আটকে পথ অবরোধ করে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের এই পথ অবরোধে সামিল হন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চা বাগান কর্তৃপক্ষের বোনাস নিয়ে তালবাহানার বিরুদ্ধে তারা সোচ্চার হন।
বিকেল পর্যন্ত পথ অবরোধ চলে। পরে প্রশাসনের অনুরোধে পথ অবরোধ তুলে নেওয়া হয়।










