Explore

Search

August 10, 2026 3:14 pm

IAS Coaching

বাতিল রাধিকাপুর এক্সপ্রেস, পুজোর মুখে বিপর্যস্ত জনজীবন

#রায়গঞ্জঃ টানা পাঁচ ঘন্টার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছে কলকাতার সাধারণ মানুষের জনজীবন। জলমগ্ন রাস্তা থেকে শুরু করে জনপরিসরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন স্কুলে ছুটি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও অনলাইন ক্লাস চালুর আবেদন জানিয়েছেন তিনি।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার সতর্কবার্তা জারি করে সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূরের রেল যাত্রীরা। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অন্যতম কলকাতা থেকে রাধিকাপুরগামী রাধিকাপুর এক্সপ্রেস।

তবে স্বস্তির খবর, রাধিকাপুর থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস এবং কুলিক এক্সপ্রেস যথারীতি নির্ধারিত সময়ে চলবে বলে জানিয়েছেন রায়গঞ্জ রেলস্টেশনের স্টেশন মাষ্টার রাজু কুমার। পুজোর মুখে হঠাৎ এই বিপর্যয়ে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী মহলও চরম সমস্যায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja