Explore

Search

June 25, 2026 2:33 pm

IAS Coaching

জঞ্জাল সাফাইয়ে পুরসভা ব্যর্থ, আবর্জনা সাফাইয়ে নামল Gen Z

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মাইনে, বোনাস সহ একাধিক দাবিতে বেশ কয়েকদিন ধরে রায়গঞ্জ পৌরসভা শহরের জঞ্জাল পরিষ্কার করছে না। নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন শহরের একদল তরুণ-তরুণী— Gen Z প্রজন্ম। নিজেদের উদ্যোগে তারা হাতে ঝাঁটা, হাতগ্লাভস পরে শহরের রাস্তা পরিষ্কার শুরু করেছেন।

জানা গেছে, রায়গঞ্জ শহরের নালা–ড্রেন উপচে রাস্তায় ছড়িয়ে পড়েছে আবর্জনা। দুর্গন্ধে নাজেহাল শহরবাসী। চিকিৎসকদের আশঙ্কা, যেকোনো সময় ছড়াতে পারে সংক্রামক রোগ। পৌরসভার সকল সাফাইকর্মীরা টানা ২ মাসের বেতন ও পূজোর বোনাস না পাওয়ায় কাজ বন্ধ রেখেছেন। তাদের অসহায় কর্মবিরতির ফলে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে অস্বাস্থ্যকর পরিবেশ।

সমাজকর্মী অনিমেষ চক্রবর্তী বলেন, “যুবকদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শহর দুর্গন্ধে ভরে উঠেছিল। বাইরের মানুষরা পুজোর বাজার করতে এসে নাকাল হচ্ছিলেন। এভাবে শহরের পাশে দাঁড়ানো দারুণ দৃষ্টান্ত।”

Gen Z-র তরুণদের দাবি, শনিবার তারা ৮ জন মিলে রায়গঞ্জ স্টেশন চত্ত্বর থেকে শুরু করে ঘড়ি মোড় হয়ে মোহনবাটির একাংশ পর্যন্ত পরিষ্কার করেছেন। তাদের কথায়, “পুরসভা যদি নিয়মিত কাজ না করে, তবে আমরাই একসঙ্গে সুস্থ শহর গড়ে তুলব।” একদিকে রায়গঞ্জ পৌরসভার আর্থিক সংকট, অন্যদিকে নাগরিকদের নিত্য দুর্ভোগ—এই দুইয়ের মাঝেই স্বতঃস্ফূর্ত যুবসমাজের উদ্যোগ শহরে এনে দিল আশার আলো।

Advertisement
Live Cricket Score
upskillninja