Explore

Search

June 25, 2026 3:44 pm

IAS Coaching

আবারও খাঁচা বন্ধি হলো এক চিতাবাঘ

#মালবাজার: আবার খাচা বন্দি চিতাবাঘ। এবার মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ডালিমকোট ডিভিশন থেকে খাচা বন্দি হলো পুর্ন বয়স্ক চিতাবাঘ। শনিবার সকালে শ্রমিকেরা কাজে যাবার সময় ডালিমকোট ডিভিশনে চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপর কাছে গিয়ে দেখে খাচার মধ্যে আটকে পরেছে চিতাবাঘ। এরপর চাবাগান মারফত বন দপ্তর কে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে বন দপ্তরের কর্মিরা আসে। বর্তমানে চিতাবাঘ টিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়।। সুস্থ্য থাকলে জঙ্গলে ছেরে দেওয়া হবে বলে বন দপ্তর সুত্রে জানা গেছে। উল্লেখ্য কিছুদিন যাবত এই চাবাগানে চিতাবাঘ এর উপদ্রব বেরে যাওয়ায় কিছুদিন আগেই ছাগলের টোপ দিয়ে এই চাবাগানে খাচা পাতে বন দপ্তর।
আর তাতেই খাচা বন্দি হয় চিতাবাঘটি। বিগত কয়েকদিন যাবত বিভিন্ন চাবাগান এবং বন বস্তি এলাকায় চিতাবাঘ এর উপদেব বেরে যাওয়ায় চিন্তিত সব মানুষ। চিতাবাঘ খাঁচা বন্দী হওয়ায় সাময়িক স্বস্তি পাওয়া গেলেও শ্রমিকদের  দাবি ওই চা বাগানে আরো চিতাবাঘ রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja