Explore

Search

June 25, 2026 3:44 pm

IAS Coaching

পূজার বোনাস নিয়ে ডুয়ার্সে কয়েকটি চা বাগানে বিক্ষোভ

#মালবাজার: গত ২২ আগস্ট রাজ্যের শ্রম দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি মারফত ডুয়ার্স, তারাই ও পাহাড়ে চা বাগান গুলির এক ঘোষণা জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০% হারে চা বাগান গুলিতে বোনাস দেওয়ার কথা বলা হয়েছিল। গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে ডুয়ার্সের ৬০% চা বাগানে ২০% হারে বোনাস দিয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে আরো কয়েকটি চা বাগানে বোনাস দেওয়া হয়ে গেছে। সময়সীমার তিন দিন পেরিয়ে গেল এখনো ডুয়ার্সের কয়েকটি চা বাগানে বোনাস অধরা রয়ে গেছে।
এতেই ক্ষোভ বাড়ছে বোনাস না পাওয়া চা বাগানগুলির শ্রমিকদের মধ্যে। বৃহস্পতিবার ডুয়ার্সের মেটালি  ব্লকের নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিকরা জানায়, সরকার যেখানে ২০% হারে বোনাস দেওয়ার কথা বলেছে এবং বেশিরভাগ চা বাগানে ২০% বোনাস ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু নাগেশ্বরী চা বাগান এখনো পর্যন্ত বোনাস নিয়ে সূচনা দেয়নি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি কোম্পানি ৮.৩৩% হারের বেশি বোনাস দিতে পারবে না বলে জানিয়েছে। চা বাগান কর্তৃপক্ষের এই অযৌক্তিক কথা আমরা মানছি না। পূজার আগেই আমাদের কুড়ি শতাংশ হারে বোনাস দিতে হবে।
অপরদিকে মাল ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকরা ২০% হারে বোনাসের দাবিতে মালের সহকারি শ্রম ও আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। চা বাগান শ্রমিক সংগঠন গুলি যৌথ মঞ্চ “জয়েন্ট ফোরাম”য়ের পক্ষ থেকে এদিন এই বিক্ষোভ  প্রদর্শন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা পবন প্রধান, সাধন বসু প্রমূখ। পবন প্রধান বলেন, বাগড়াকোট চাবাগানে দুটি পাক্ষিক বেতন বাকি রয়েছে। সে নিয়ে আমাদের আন্দোলন চলছে।
এখন সরকার যেখানে ঘোষণা করেছে ২০% হারে দিতে হবে সেখানে আমাদের চা বাগান কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। কিন্তু, জানতে পেরেছি যে আমাদের চা বাগান কর্তৃপক্ষ ৮.৩৩% হারের বেশি বোনাস দিতে পারবে না বলে জানিয়েছে। আমরা ২০% হারে বোনাসের দাবি নিয়ে আজ শ্রম ও আধিকারিক এর কাছে আরজি জানিয়েছি। পূজার আগেই যাতে ২০% বোনাস দেওয়ার দাবি আমরা করেছি। উল্লেখ্য বাগরাকোট ও নাগেশ্বরী একই মালিকানাধীন চাবাগান।
Advertisement
Live Cricket Score
upskillninja