Explore

Search

August 10, 2026 5:16 pm

IAS Coaching

টোটোর বাড়বাড়ন্তেই বিশ্বকর্মা প্রতিমায় টান, খুশী মৃৎশিল্পীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাত পেরোলেই এবারের বিশ্বকর্মা পুজো। রায়গঞ্জের কুমোরটুলি হিসেবে পরিচিত কাঞ্চনপল্লীতে প্রায় শেষ তৈরি হওয়া বিশ্বকর্মা প্রতিমা। জানা গেছে, টোটো চালকের সংখ্যা বৃদ্ধি শহরে যখন যানজট তৈরি করছে, তখন টোটোচালকদের জন্যই এবছর লাভের মুখ দেখছেন রায়গঞ্জের কুমোরপাড়ার মৃৎশিল্পীরা।

এদিন রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লীতে গিয়ে দেখা গেল, টোটো, ভ্যানে করে প্রতিমা চলেছে বাজারের উদ্দেশ্যে। শিল্পী নারায়ন পাল বলেন, বিগত ৩/৪ বছরের মধ্যে এবারই সব প্রতিমা বিক্রি হয়ে গেছে। ছোট প্রতিমা প্রতিবার শেষ মূহুর্তে বিক্রি হলেও ফেরত আসে অনেক। এবার কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ছোট প্রতিমা প্রায় শেষ। পাইকাররা সব বিক্রিও করে ফেলছেন বলে শুনলাম। মৃৎশিল্পীদের দাবি, শহর, গঞ্জে প্রচুর সংখ্যায় টোটো চলাচল করে।

তাদের সংখ্যা বেড়ে যাওয়ায়, তারা এবার বিশ্বকর্মা পুজোয় অংশ নিচ্ছে। ফলে প্রতিমা কেনার ভিড় বেড়েছে। তবে চাহিদা বেশি থাকলেও লাভের মুখ দেখা যাচ্ছে না জানালেন মৃৎশিল্পীরা। রূপাহারের মৃৎশিল্পী অমিত পাল বলেন, প্রতিমা তৈরির খরচ ও সামগ্রী কেনার জন্য খরচ বাড়লেও ক্রেতারা আগের দাম দিচ্ছেন। ফলে লাভ খুব কম হচ্ছে।

এদিকে টোটোর সংখ্যা বৃদ্ধিতেও সরকারের নীতির সমালোচনা করেছেন স্থানীয় বিরোধী দলের নেতারা। বিরোধী পক্ষের দাবি, সরকারি চাকরি নেই। পৌর কর্মী ও শিক্ষক নিয়োগে ব্যাপক দূর্নীতি হয়েছে এই সরকারের আমলে। ফলে সাধারণ মানুষ বুঝে গেছে, টোটো চালিয়েই সংসার চালাতে হবে। তাই টোটো চালকের সংখ্যা বেড়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja