Explore

Search

August 10, 2026 6:29 pm

IAS Coaching

শিশু কন্যাকে যৌন নির্যাতন করে দুই দিন পালিয়ে থাকার পর গ্রেপ্তার এক যুবক

#মালবাজার: ৮ বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে ৩২ বছরের  এক যুবককে গ্রেফতার করলো মেটেলি থানার পুলিশ। শনিবার ঘটনা ঘটিয়ে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই যুবক। রবিবার দিনভর ও রাত্রে পুলিশ ওই যুবককের খোঁজে তল্লাশি চালায়।সোমবার সকালে ওই যুবককে অবশেষে গ্রেফতার করে মেটেলি থানার পুলিশ।
 জানাগেছে, ওই যুবক শিশু কন্যাটিকে  ভয় দেখিয়ে তাকে যৌন নির্যাতন করতো বলে অভিযোগ। ওই শিশু কন্যা পুরো বিষয় তার পরিবারকে জানায়। বিষয়টি জানার পরে শনিবার রাত্রে ওই শিশু কন্যার পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। অপরদিকে থানায় অভিযোগ হতেই অভিযুক্ত যুবক গা ঢাকা দেয়।
মেটেলি থানা সূত্রে জানাগেছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।তাকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি দাবিতে সরব হয়েছে বিভিন্ন মানুষ।
Advertisement
Live Cricket Score
upskillninja