Explore

Search

August 10, 2026 6:31 pm

IAS Coaching

স্বামী নিখোঁজ স্ত্রীর এজাহার মাল থানায়

#মালবাজার: মালবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নরেশ ছেত্রী গত ১৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান,তবে তারপর আর তিনি বাড়ি ফেরেননি। নিখোঁজ ব্যক্তির স্ত্রী সুশীলা ছেত্রী জানিয়েছেন, পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজন কেউই জানতেন না তিনি কোথায় যাচ্ছেন।
এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। শেষমেশ সোমবার সুশীলা দেবী মাল থানায় স্বামীর নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে,অভিযোগের ভিত্তিতে মাল থানার পুলিশ নিখোঁজ নরেশ ছেত্রীর খোঁজে তৎপরতা শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja