Explore

Search

June 25, 2026 7:06 pm

IAS Coaching

তিওড় বৃটিশ একাডেমি পাব্লিক স্কুলের শিক্ষা মুলক ভ্রমণে খুশী খুদেরা

#বালুরঘাটঃ বৃটিশ একাডেমি পাবলিক স্কুল, তিওড়ের পক্ষ থেকে একটি শিক্ষা মুলক ভ্রমণের আয়োজন করা হল শনিবার। এদিন এর সূচনা করেন স্কুলের প্রেসিডেন্ট অলোক সাহা। এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ২০ জনকে হিলি থানায় শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

সেখানে হিলি থানার ইন্সপেক্টর ইনচার্জ শীর্ষেন্দু দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা স্কুলের বাচ্চাদের প্রথমে অভ্যর্থনা জানান। তারপর হিলি থানার পুলিশ অফিসাররা বাচ্চাদের সেখানে থাকা ঘোড়া এবং খরগোশগুলি পরিদর্শন করান।
এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানান, এদিন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ভ্রমণ করেছে হিলি থানায়, যেখানে তারা কাছ থেকে দেখেছে কীভাবে পুলিশ প্রশাসন সমাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

এই সফরে শিক্ষার্থীরা পুলিশ বাহিনীর কাজের ধারা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। বিশেষ ধন্যবাদ জানাই হিলি থানার সমগ্র পুলিশ টিমকে এবং বিশেষত আমাদের মাননীয় আই.সি স্যারকে। তিনি শুধু একজন অসাধারণ প্রশাসকই নন, একজন মানবিক মানুষও, যিনি আন্তরিকভাবে আমাদের শিক্ষার্থীদের পথনির্দেশ করেছেন। অলোক বাবুর কথায়, আজকের দিনটি শিক্ষার্থীদের কাছে নিঃসন্দেহে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।

Advertisement
Live Cricket Score
upskillninja