Explore

Search

June 25, 2026 7:08 pm

IAS Coaching

বকেয়া মজুরি ও ২০% বোনাসের দাবীতে শ্রমিক বিক্ষোভ বাগরাকোটে

#মালবাজার: গত দুই মাস যাবত কাজ করেও মজুরি পাচ্ছে না চা শ্রমিকেরা।তার উপর সরকার ঘোষিত ২০ শতাংশ বোনাসের বদলে ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এতেই  বাধ্য হয়ে বুধবার সকাল থেকে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছে শ্রমিকেরা। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এর ঘটনা।
এদিন শ্রমিকেরা কাজ বন্ধ করে ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভ চলছে শ্রমিকদের। শ্রমিকদের দাবি,চারটি পাক্ষিক মজুরি বাকি রয়েছে। তারপর ও আমরা কাজ করে যাচ্ছিলাম।  এদিন শ্রমিকেরা তাদের প্রাপ্য মজুরির দাবি করে কিন্তু বাগান কতৃপক্ষ জানায় উর্ধতন কতৃপক্ষকে সব জানানো হয়েছে কিন্তু শ্রমিকেরা বাগান কতৃপক্ষের তালবাহানা মানতে চাইছে না। শ্রমিকেরা ম্যানেজার কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
শ্রমিকদের আরও বক্তব্য, যখন সরকারি ভাবে চাবাগানে পুজোর বোনাস ২০% দেওয়ার কথা ঘোষনা হয়েছে, তখন বাগ্রাকোট চাবাগান কতৃপক্ষ ৮.৩৩% হারে বোনাস দেবে বলে জানিয়েছে। নিম্ন হারে বোনাসের কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকেরা। শ্রমিকদের দাবি অবিলম্বে দুমাসের চারটি মজুরি প্রদানের পাশাপাশি ২০% বোনাস দিতে হবে। তা নাহলে সারাদিন আন্দোলন চলবে। বর্তমান চা শ্রমিকেরা কাজে না গিয়ে বিক্ষোভ এ সামিল হয়েছে।
তবে এব্যাপারে চাবাগান ম্যানেজার পিজুস কুমার শা-র কোন বক্তব্য পাওয়া যায়নি।তিনি কিছু বলতে চান নি।
Advertisement
Live Cricket Score
upskillninja