Explore

Search

June 25, 2026 7:59 pm

IAS Coaching

২০ শতাংশ বোনাসের দাবীতে নাগেশ্বরী চাবাগানের শ্রমিকদের গেট মিটিং ও মিছিল

#মালবাজার: বৃষ্টি উপেক্ষা করে ২০শতাংশ বোনাসের দাবিতে সোমবার গেট মিটিং ও মিছিল করল ডুয়ার্সের ব্লকের নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। শারদীয়া দুর্গাপূজার আর মাত্র কুড়ি দিন বাকি। ইতিমধ্যেই রাজ্যের শ্রমদপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে কুড়ি শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাহাড় তরাই ও ডুয়ার্সের চা বাগান গুলিতে বোনাস দেওয়ার কথা সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারিভাবে বোনাস ঘোষণা হওয়ার পর থেকে শ্রমিক মহলে খুশির আভাস দেখা যায়। প্রভাব পড়ে ডুয়ার্সের বাজারে।
ব্যবসায়ীদের মধ্যে আশার আলো দেখা যায়।
এইরকম পরিবেশে নাগেশ্বরী চা বাগানের কর্তৃপক্ষ ৮.৩৩ % হারে বোনাস দেওয়ার কথা জানিয়ে শ্রম দপ্তরকে চিঠি দিয়েছে। এই খবর চা বাগানের শ্রমিকদের কাছে পৌঁছাতেই সোমবার সকালে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের প্রভাবিত শ্রমিক সংগঠন গুলির প্রতিনিধিরা একত্রিতভাবে চা বাগানের কারখানার গেটের সামনে গেট মিটিং করেন। পরে মেটেলি বাজার পর্যন্ত কুড়ি শতাংশ বোনাসের দাবিতে মিছিল সংগঠিত করা হয়।
চা বাগানের শ্রমিক নেতা বিশাল গোয়ালা জানান, সরকার যেখানে কুড়ি শতাংশ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে সেখানে ৮.৩৩% বোনাস দেওয়ার কথা আছে কি করে?  আমাদের কুড়ি শতাংশ হারাই বোনাস দিতে হবে। যদি তা না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। প্রয়োজন হলে জাতীয় সড়ক অবরোধ পর্যন্ত করা হবে। এজন্যে প্রশাসনকে তৈরি থাকতে হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja