#মালবাজার: ছেলের বেদম মারে মৃত্যু ঘটলো বৃদ্ধ পিতার। ছেলেকে গ্রেপ্তার করলো মাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ি চা বাগানে। মৃত বাবার নাম অশোক মালপাহাড়িয়া ( ৬৫)। ঘাতক ছেলের নাম কিরণ মালপাহাড়িয়া (৩০)।

স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপক সুব্বা জানান, ছেলে কিরন মালপাহারিয়ার মানসিক সমস্যা রয়েছে। ঠিক কি হয়েছিল জানিনা, তবে শুনেছি গতকাল রাত্রে কিছু বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাদানুবাদ হয়। বাড়িতে থাকা একটি লাঠি দিয়ে ছেলে বাবাকে বেধারক মারধর করে। অচৈতন্য অবস্থায় বাবা ঘরের মধ্যেই পড়েছিল।
সকালে সবাই জানতে পারে বাবার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে মাল থানার পুলিশ ছেলেকে আটক করেছে এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

চা বাগানের ম্যানেজার রাজকুমার মন্ডল জানান, ঠিক কি হয়েছিল জানিনা, মৃত অশোক মালপাহাড়িয়া চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মী। ছেলেটি বাগানেই কাজ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। ওই চা বাগানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।










