Explore

Search

June 25, 2026 8:58 pm

IAS Coaching

কুলিক এক্সপ্রেসে কোচ সংখ্যায় পরিবর্তন, কোন কোচ জুড়ল দেখুন

#নিউজ ডেস্কঃ সাধারণ যাত্রীদের চাহিদা ছিল একটি অতিরিক্ত এসি স্লিপার কোচ। প্রতিদিনই কুলিক এক্সপ্রেসের একমাত্র এসি থ্রি ইকোনমি স্লিপার কামরায় ভিড় উপচে পড়ে। কিন্তু রেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রত্যাশার বিপরীতে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। ২রা সেপ্টেম্বর থেকে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে জুড়েছে একটি অতিরিক্ত এসি চেয়ার কার।

ফলে সাধারণ স্লিপার যাত্রীদের সমস্যার তেমন সমাধান হল না। বরং বয়স্ক ও অসুস্থ দূরপাল্লার যাত্রীরা এবার আরও সমস্যায় পড়বেন বলে আশঙ্কা। স্থানীয় যাত্রী সংগঠনের দাবি, কুলিক এক্সপ্রেসে স্লিপার কোচের সংখ্যা বাড়ানো জরুরি।

অন্যদিকে রেল সূত্রে জানা গিয়েছে, উৎসব মরসুমে বাড়তি ভিড় সামলাতেই এই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত। তবে ভবিষ্যতে স্লিপার কোচ বৃদ্ধির বিষয়ে রেল কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ নেবে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে যাত্রী মহলে।

Advertisement
Live Cricket Score
upskillninja