Explore

Search

June 25, 2026 10:01 pm

IAS Coaching

উপভোক্তা দপ্তরের উদ্যোগে সচেতনতা শিবিরে পড়ুয়ারা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং সুস্থায়ী সমাজ গঠনের উদ্দেশ্যে উপভোক্তা বিষয়ক দপ্তর একাধিক কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ মনমোহন গার্লস হাইস্কুল প্রাঙ্গণে দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক কর্মশালা। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তা কল্যাণ আধিকারিক অসীম মণ্ডল ছাত্রছাত্রীদের ভোক্তা অধিকার এবং সতর্কতার নানা দিক তুলে ধরেন।

এছাড়াও এদিন কালিয়াগঞ্জের ধনকল মোড়ে সাধারণ মানুষের জন্য একটি শিবিরেরও আয়োজন করা হয়, যেখানে নাগরিকদের মধ্যে ভোক্তা সুরক্ষা, ন্যায্য বাণিজ্য এবং টেকসই জীবনযাত্রা নিয়ে সচেতনতা ছড়ানো হয়। শিবিরে মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অন্যদিকে, এদিনই ডালখোলা পৌরসভার উদ্যোগে ডালখোলা গার্লস হাইস্কুল এবং ডালখোলা হাইস্কুলে পৃথক সচেতনতামূলক কর্মসূচি হয়। সেখানে দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করেন। একই সঙ্গে জেলার বিভিন্ন কনজিউমার ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিযোগিতামূলক কর্মসূচির পরিকল্পনা করা হয়।

প্রতিযোগিতার মূল বিষয় নির্ধারিত হয়েছে—“সুস্থায়ী জীবনযাত্রার দিকে অবস্থার পরিবর্তন।” জেলা সহ-অধিকর্তা প্রবীর অধিকারীর নির্দেশে আগামী ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রায়গঞ্জের ক্রেতা সুরক্ষা ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপভোক্তা বিষয়ক দপ্তরের এই উদ্যোগ জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্বশীল সমাজ গঠনের বার্তাও পৌঁছে দিচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja