Explore

Search

June 25, 2026 11:03 pm

IAS Coaching

সাঁওতালি ভাষার পর এবার সাঁওতালি সংগীত ও নৃত্য বিষয়ের পড়াশোনার দাবি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় স্নাতকোত্তর পড়াশোনা চালুর ঐতিহাসিক সিদ্ধান্তের পর এবার সাঁওতালি সংগীত ও নৃত্য বিষয়ের ডিপ্লোমা কোর্স চালুর দাবি জানাল সাঁওতালি ছাত্র সংগঠন ভারত জাকাত সন্তাহর পাতুহা গাঁওটা। সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়কে দেওয়া এক আবেদনে বলা হয়েছে, “আপনার প্রচেষ্টাতেই সাঁওতালি ভাষার বিভাগ চালু হয়েছে, যা এক ঐতিহাসিক ঘটনা। এবার সময় এসেছে সাঁওতালি সংগীত ও নৃত্যের ডিপ্লোমা কোর্স চালুর, যাতে আগ্রহী শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিষয় বেছে নিতে পারে।”

সংগঠনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বহু শিক্ষার্থী সাঁওতালি সংস্কৃতির ঐতিহ্যের ধারক এই বিষয়গুলিতে পড়াশোনার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই দ্রুত এই কোর্স চালুর আবেদন জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

উল্লেখযোগ্য যে, উত্তর দিনাজপুর জেলায় সাঁওতালি সম্প্রদায়ের একটি বড় অংশ বসবাস করে এবং তাদের ভাষা ও সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়ার এই প্রয়াসকে তারা স্বাগত জানিয়েছে। সংগঠনের নেতাদের মতে, এই উদ্যোগ সাঁওতালি নৃত্য ও সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পথ খুলে দেবে। এই আবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সুমিত বাস্কে, ভোলানাথ হাঁসদা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি সরেন।

Advertisement
Live Cricket Score
upskillninja