Explore

Search

August 11, 2026 5:39 am

IAS Coaching

মালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বদল 

#মালবাজার: মালবাজার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তন করা হলো। টাউন ও গ্রামীণ উভয় ক্ষেত্রে সভাপতি হিসাবে নতুন মুখ এলো। মঙ্গলবার দলের পক্ষ থেকে এক বিঞ্জপ্তি জারি করে ঘোষণা করা হয় মাল গ্রামীণ ব্লকের সভাপতির পদে দায়িত্ব দেওয়া হয়েছে জিতনি মাহালির উপর, মালবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে এলেন পুলিন গোলদার, যুব তৃণমূল কংগ্রেসের (গ্রামীণ) সভাপতি হয়েছেন আরমান আরসাদ, টাউন যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি হয়েছেন আনন্দ লোহার।
ব্লকের এআইটিটিইউসির দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল ওরাওয়ের উপর এবং টাউন এআইটিটিইউসির দায়িত্ব দেওয়া হয়েছে টুটুল সরকারের উপর। গ্রামীণ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী  হয়েছেন সুনীতা মুন্ডা এবং টাউনের নেত্রী হয়েছেন মনিকা সাহা।
এতদিন মাল গ্রামীণ ব্লকের  সভাপতি ছিলেন সুশীল কুমার প্রসাদ। এদিন তার দপ্তরে তিনি স্বাগত জানান জিতনি মাহালিকে। শ্রীমতী মাহালি বলেন, আমি সবাইকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করব। টাউন তৃণমূলের নতুন সভাপতি পুলিন গোলদার জানান, দলের নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালন করব।
Advertisement
Live Cricket Score
upskillninja