Explore

Search

August 11, 2026 5:43 am

IAS Coaching

উত্তর দিনাজপুরের গর্বের মুহূর্ত! সুব্রত মুখার্জি কাপের ফাইনালে নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা

#নিউজ ডেস্ক: জীবনের অন্যতম সেরা মুহূর্ত রচনা করল উত্তর দিনাজপুরের মেয়েরা। ৬৪তম আন্তর্জাতিক সুব্রত মুখার্জি ফুটবল কাপের অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে ফাইনালে পৌঁছে গেল জেলার গর্ব, নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ফুটবল দল। এদিন তারা ১-০ গোলে পরাজিত করে হরিয়ানার স্কুল দলকে। গোলদাতা দিয়া বিশ্বাস। আগামী ২৮ আগস্ট দিল্লির ঐতিহাসিক আম্বেদকর স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে তারা শক্তিশালী আসামের বিরুদ্ধে।

এই ঐতিহাসিক সাফল্যে জেলার ক্রীড়া মহলে আনন্দের জোয়ার। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটা উত্তর দিনাজপুরের জন্য এক গর্বের মুহূর্ত। আমাদের মেয়েরা দারুণ খেলছে। এই সুযোগ আরও অনেক ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। শুভকামনা রইল গোটা দল, কোচ এবং সাপোর্টিং স্টাফদের।”

জেলার ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই ফুটবলারদের লড়াই এবং অধ্যবসায় ইতিমধ্যেই সবার মন জয় করেছে। এখন চোখ দিল্লির মাটিতে—যেখানে রাজ্যের গর্ব হয়ে উঠতে পারে নন্দঝাড়ের মেয়েরা।

Advertisement
Live Cricket Score
upskillninja