Explore

Search

August 11, 2026 5:39 am

IAS Coaching

SSC নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষা পিছোনোর আর্জি, খারিজ সুপ্রীম কোর্টের

#নিউজ ডেস্কঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র গোটা নিয়োগপ্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই ঘোষণা হয়েছিল। সেই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষিকা সুজাতা দাস। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। অর্থাৎ, নির্ধারিত দিনেই পরীক্ষা হবে।

আদালত জানিয়েছে, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে পারবেন না—এই নির্দেশ বহাল থাকবে। বিচারপতিরা পর্যবেক্ষণ করেছেন, কেউ যদি মনে করেন তাঁকে ভুলভাবে অযোগ্য তালিকায় রাখা হয়েছে, তবে সেই সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে।

Advertisement
Live Cricket Score
upskillninja