Explore

Search

July 6, 2026 9:43 am

IAS Coaching

ক্রেতা সচেতনতামূলক কর্মশালা কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলে

চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলে বিদ্যালয়ের কনজিউমার ক্লাবের সদস্যদের নিয়ে এক ক্রেতা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা উপভোক্তা কল্যাণ দপ্তরের আধিকারিক অসীম মন্ডল। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ক্রেতা হিসেবে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মশালার মাধ্যমে দৈনন্দিন জীবনে সচেতন ক্রেতা হওয়ার নানা দিক সম্পর্কে অবগত হয়। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ লাগাতার চলতে থাকবে যাতে ভবিষ্যতের প্রজন্ম ক্রেতা সুরক্ষার প্রয়োজনীয়তা ও সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পারে।

একইসাথে আজ কালিয়াগঞ্জ রেল স্টেশন এলাকায় এক সুদৃশ্য উপভোক্তা সচেতনতামূলক ক্যাম্পেরও আয়োজন করা হয়। সাধারণ মানুষের ভিড়ে ভরপুর ওই ক্যাম্পে প্রচারপত্র বিতরণ, মাইকের মাধ্যমে বার্তা প্রদান এবং সরাসরি আলোচনা করে উপস্থিতদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।

জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিগুলি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। বিদ্যালয় থেকে শুরু করে জনবহুল এলাকায় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা আগামী দিনে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja