
নিউজ ডেস্কঃ রায়গঞ্জ শহরে আসতে চলেছে বহু প্রতীক্ষিত সুযোগ। আগামী ৭ই সেপ্টেম্বর, রবিবার রায়গঞ্জে বসছে জি বাংলার মেগা অডিশন। এদিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে জনপ্রিয় দুই রিয়্যালিটি শো— ‘রান্নাঘর’ ও ‘দিদি নম্বর ওয়ান’-এর অডিশন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শহরের প্রাণকেন্দ্র মোহরকুঞ্জ মিউনিসিপ্যাল পার্কে।

এই বিশেষ আয়োজনের কথা জানালেন পুস্পা ফার্ণিচারের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাদ্রী শেখর পাল। তিনি বলেন, “পুস্পা ফার্ণিচার ইতিমধ্যেই সারাদেশে একটি বিশ্বাসযোগ্য নাম। আন্তর্জাতিক মানের আসবাবপত্র সুলভ মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি আমরা সবসময় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই। তাই রায়গঞ্জবাসীর জন্য এই বিশেষ সুযোগের ব্যবস্থা করেছি।”
অডিশনে অংশ নিতে হলে প্রতিযোগীদের প্রথমে যেতে হবে রায়গঞ্জের পুস্পা ফার্ণিচারের শোরুম ‘পুস্পাঙ্গন’-এ। সেখানে নাম নথিভুক্ত করলেই প্রতিযোগীরা পাবেন একটি করে কুপন। সেই কুপন নিয়েই ৭ই সেপ্টেম্বর সকালবেলা উপস্থিত হতে হবে রায়গঞ্জের মিউনিসিপ্যাল পার্কে।
অডিশনে জয়ী হলে প্রতিযোগীরা পৌঁছে যাবেন জি বাংলার জনপ্রিয় মঞ্চে, যেখানে সরাসরি দেখা হবে রচনা ব্যানার্জীর মতো সেলেব্রিটিদের সঙ্গে।
হিমাদ্রী বাবুর কথায়, “সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে কেউ আমাদের শোরুমে এসে নাম লিখিয়ে এই বিরল সুযোগ গ্রহণ করতে পারেন। হয়তো এই মঞ্চ থেকেই শুরু হবে টেলিভিশনের পর্দায় নতুন কোনো তারকার যাত্রা।”
রায়গঞ্জবাসীর জন্য তাই আগামী ৭ই সেপ্টেম্বরের দিনটি হয়ে উঠতে চলেছে স্মরণীয়।



