Explore

Search

September 12, 2026 6:31 pm

IAS Coaching

দুধুন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠে নতুন রূপে শিক্ষার দিগন্ত, উপস্থিত জেলার ২৫ প্রধান শিক্ষক, শিক্ষিকারা

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বুধবার দুপুরে দুধুন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠ উঃ মা: বিদ্যালয় যেন সাজল নতুন আলোয়। জেলার প্রায় ২৪/২৫ জন সন্মানীয় প্রধান শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হল নতুন অফিস রুম, কন্যাশ্রী ক্লাব ঘর, গ্রন্থাগার ও ডিজিটাল ক্লাসরুমের।

বিদ্যালয়ের করিডরে ঝলমলে সাজ, শিশুদের মুখে উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন ছোট্ট এক উৎসব। নবম শ্রেণীর ছাত্রী নাসিমা জানায়, “আজ আমাদের মনে হচ্ছে আমরা সত্যিই এক নতুন যুগে পড়াশোনা শুরু করছি। ডিজিটাল ক্লাসে পড়াশোনা অনেক সহজ হবে।”

গ্রন্থাগার দেখে চমকিত একাদশ শ্রেণীর ছাত্র অরিন্দমের মন্তব্য, “এত বই একসাথে দেখিনি কখনো। মনে হচ্ছে বইয়ের জগতে ডুব দিয়ে দিন কেটে যাবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন জানালেন, এই নতুন অধ্যায়ের সূচনা শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং শিক্ষার মানোন্নয়নের এক ঐতিহাসিক পদক্ষেপ। উপস্থিত অতিথি শিক্ষক-শিক্ষিকারাও বিদ্যালয়ের উন্নয়নের এ ধারাকে অভিনন্দন জানান।

প্রাঙ্গণে জমেছিল ছোট্ট মেলার আবহ, অভিভাবকদের চোখে গর্ব, শিক্ষকদের মনে আত্মবিশ্বাস আর ছাত্রছাত্রীদের মনে উচ্ছ্বাস। অনুষ্ঠান শেষে সকলে একমত হলেন—আজকের দিনটি বিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।

Advertisement
Live Cricket Score
upskillninja