Explore

Search

June 26, 2026 2:43 am

IAS Coaching

জোনের রেল বোর্ডের পরামর্শ দাতা কমিটির সদস্য মনোনীত হলেন শিক্ষক অঙ্কুশ মৈত্র

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ সুভাষগঞ্জ হাই স্কুলের শিক্ষক অঙ্কুশ মৈত্র রেলের জোনাল বোর্ডের পরামর্শ দাতা কমিটির সদস্য পদে মনোনীত হলেন। এই মনোনয়নকে কেন্দ্র করে জেলার সর্বত্রই আনন্দের আবহ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রায়গঞ্জ রেল স্টেশনকে ঘিরে একরাশ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি।

অঙ্কুশবাবু জানান, “রায়গঞ্জ স্টেশন স্বাধীনতার পূর্বকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। অথচ আজও এটি আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত। তাই প্রাথমিকভাবে পরিকাঠামো উন্নয়নের দিকেই আমি বেশি নজর দিতে চাই।” তাঁর প্রস্তাব অনুযায়ী, রায়গঞ্জ স্টেশনকে প্রাইম স্টেশন হিসেবে গড়ে তুলতে হবে। এতে লং রুট ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা চালু করা, লুপ লাইন সম্প্রসারণ, এসি ওয়েটিং হল, রিটারিং রুম ও লিফ্টের ব্যবস্থা অপরিহার্য ভাবে হবে।

তিনি আরও জানান, কামাখ্যা, ব্যাঙ্গালোর কিংবা সেকেন্দ্রাবাদগামী একাধিক লং রুট ট্রেনের দাবি জোরালোভাবে তোলা হবে। এতে উত্তর দিনাজপুরের যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি জেলার অর্থনৈতিক উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন অঙ্কুশবাবু।

রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে একজন শিক্ষকের এমন দায়িত্বে আসীন হওয়ায় স্থানীয় মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, অঙ্কুশ মৈত্রর উদ্যোগেই হয়তো এবার রায়গঞ্জ স্টেশনের চেহারা বদলাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja