Explore

Search

June 26, 2026 2:42 am

IAS Coaching

একশত কিশোর কিশোরীর কন্ঠে আবৃত্তির মধ্যে দিয়ে রায়গঞ্জে সূচিত হল সুকান্ত জন্ম শতবর্ষের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দেবীনগর কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যাপীঠের একশত কিশোর-কিশোরীর কণ্ঠে কবি সুকান্ত ভট্টাচার্যের অমর কবিতা ‘ভালো খাবার’ আবৃত্তির মধ্য দিয়ে শনিবার বিকেলে মহাসমারোহে সূচনা হল কিশোর কবির জন্মশতবর্ষের। দেবীনগর কবি সুকান্ত মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই রায়গঞ্জ শহরে শুরু হল বছরব্যাপী শতবর্ষ উদযাপনের প্রথম অধ্যায়। আবৃত্তির পর শহরের বিভিন্ন প্রান্তে জীবনের জয়গান তুলে ধরে একদল কিশোর-কিশোরীর শোভাযাত্রা শহর জুড়ে পরিবেশকে করে তোলে অনন্য আবেগময়।

অনুষ্ঠানের শুরুতে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে কবির স্থায়ী আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ড. পীযুষ কুমার দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ চিকিৎসক ডা. ধীরেন্দ্রনাথ মজুমদার বিদ্যাচক্র, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী ও শুভেন্দু মুখার্জি। পাশাপাশি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, প্রিয়রঞ্জন পাল ও ভানুকিশোর সরকারসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

শোভাযাত্রায় প্রাণসঞ্চার করে দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের এনসিসি টিমের কুচকাওয়াজ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী দীপাঞ্জন ঘটক। শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ড. পীযুষ কান্তি দাস এদিন বলেন, “সুকান্ত শুধু এক কিশোর কবি নন, তিনি সংগ্রামের প্রতীক। তাঁর কবিতার কণ্ঠে আমরা আজও নব প্রজন্মকে সংগ্রাম, স্বপ্ন আর আশার বাণী শুনাতে চাই। এই শতবর্ষ আমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাবে।”

Advertisement
Live Cricket Score
upskillninja