Explore

Search

August 11, 2026 7:34 am

IAS Coaching

আবারও রোগী মৃত্যুতে উত্তেজনা মাল হাসপাতাল, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

#মালবাজার: আবারও রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত বৃহস্পতিবার  ডান পায়ে একটি ফোঁড়া নিয়ে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউগ্লেনকো চাবাগানের ৪ নম্বর লাইন  শ্রমিক মহল্লার বাসিন্দা ১৯ বছরের যুবক অমিত ওরাও  মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।
শুক্রবার সন্ধ্যা নাগাদ আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর পুরুষ বিভাগের ওয়ার্ডেই মারা যায় অমিত। সেই ওয়ার্ডের কিছু রোগীর পরিবারের থেকে জানা গিয়েছে, অমিত ওরাওঁ যন্ত্রনায় ছটফট করছিল। তারপর মৃত্যুর কোলে ঢলে পরে সে। এর পরেই উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।
মৃত রোগীর বাবা সুশীল ওরাওঁ এর অভিযোগ, অনেক সময় থেকেই যন্ত্রনায় ছটফট করছিল সে, চিকিৎসকরা সঠিক সময়ে চিকিৎসা করলে সে বেঁচে থাকতো। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার লিখলেও সেটা শেষ সময়ে লিখেছে। এই বিষয়ে শনিবার সকালে লিখিত অভিযোগ করা হয় হাসপাতালের সুপারের কাছে। পরিবারের সদস্যরা ছাড়াও চা বাগানের স্থানীয় বাসিন্দারা সেখানে সাক্ষর করেন।
মাল সুপার স্পেশালিটি হাসপাতালের সদ্য নিযুক্ত সুপার সৌর রঞ্জন বোস বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, হাসপাতালের তরফে যতটা সম্ভব রোগীর পরিবারের সাথে সহযোগিতা করা হবে। রোগীর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মালবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja