Explore

Search

August 11, 2026 7:37 am

IAS Coaching

জেলা সংগ্রহশালায় ভারতের মুক্তি সংগ্রামে বাংলা নিয়ে বিশেষ প্রদর্শনী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ স্বাধীনতা দিবসের দিন সকালে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামে শুরু হল বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল বিষয় হল “ভারতের মুক্তি সংগ্রামে বাংলা”। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে স্বাধীনতা আন্দোলনে বাংলার অগ্রণী ভূমিকা, বিপ্লবীদের সাহসী পদক্ষেপ, নারীদের অবদান এবং শহীদদের আত্মবলিদানের অনন্য কাহিনি। দর্শনার্থীরা এখানে দেখতে পাচ্ছেন নানা দুর্লভ আলোকচিত্র, দলিল, চিঠিপত্র, পত্রিকার প্রতিবেদন ও ঐতিহাসিক নিদর্শন, যা বাংলার গৌরবময় সংগ্রামের সাক্ষী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ বিশিষ্ট শিক্ষক-গবেষক এবং বহু সংস্কৃতিপ্রেমী মানুষ। আধিকারিকেরা বলেন, “বাংলার সংগ্রামের ইতিহাস জানা ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।” প্রদর্শনীটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা অবশ্য এক্ষেত্রেও রাজনীতির গন্ধ পাচ্ছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja