Explore

Search

June 26, 2026 2:42 am

IAS Coaching

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে পৌরসভার শ্রদ্ধা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আজ জন্ম শতবর্ষ। এই বিশেষ দিনে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে দেবীনগর সুকান্ত মোড়ে অবস্থিত কবির সংরক্ষিত আবক্ষ মূর্তিকে নব কলেবরে সুসজ্জিত করা হয়। এদিন সকালে নবসজ্জিত মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, সদস্য সাধন বর্মন ও অন্যান্য কোঅরডিনেটরেরা। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষিকা ও বহু সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তারা সুকান্ত ভট্টাচার্যের অকালপ্রয়াণে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন। মাত্র ২১ বছরের জীবনে তিনি কবিতার মাধ্যমে সমাজের শোষিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর লেখায় যেমন ছিল বিদ্রোহের আগুন, তেমনি ছিল মানবতার উষ্ণ আহ্বান।

সন্দীপ বাবু জানান, “নতুন প্রজন্মের কাছে সুকান্তের সাহিত্য ও সংগ্রামী চেতনা পৌঁছে দিতে রায়গঞ্জ পৌরসভা প্রতিবছরই তাঁর জন্মদিনে এ ধরনের কর্মসূচি গ্রহণ করবে।” জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয় এবং ফুল মালা সহ শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি শেষ হয়। আগামী এক বছর ধরে সুকান্ত ভট্টাচার্যের নানা দিক নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানালেন পৌর প্রশাসকেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja