Explore

Search

June 26, 2026 2:43 am

IAS Coaching

পথ কুকুরদের নিয়ে কোর্টের আদেশ রিভিউয়ের দাবি, পথে সারমেয় প্রেমীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দিল্লিতে পথ কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের এক কঠোর নির্দেশিকা জারি হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজধানীর রাস্তার পথ কুকুরদের অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। এতেই ক্ষিপ্ত হয়ে গেছেন রায়গঞ্জের সারমেয় প্রেমীরা। তাদের দাবি পুনর্বাসন ও নির্বীজকরন প্রক্রিয়া আরও কঠোরভাবে কার্যকর করলে, এই সমস্যার সমাধান হত। তার পরিবর্তে পথ কুকুরদের প্রতি অমানবিক আচরণ করা হল। এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে ‘we want Justice’ দাবি নিয়ে ঘড়ি মোড় পর্যন্ত পদযাত্রায় সামিল হল সারমেয়প্রেমী একাধিক সংগঠন। একত্র হয়ে তাদের দাবি, কোর্টের আদেশের পুনর্বিবেচনা করতে হবে। নইলে আরও ব্যাপক হবে আন্দোলন।

প্রতিবাদীদের দাবি, “পথ কুকুরও জীবন্ত প্রাণ। তাদের খাওয়ানো, যত্ন নেওয়া ও সুরক্ষার অধিকার মানুষের মতোই রয়েছে।” সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, নির্বীজকরন ও টিকাকরণ থাকলেও হঠাৎ করে কুকুরদের সরিয়ে দেওয়া কিংবা নির্যাতন করা আইনত অপরাধ।

পথচারীদের উদ্দেশে প্ল্যাকার্ড, পোস্টার ও সচেতনতামূলক বার্তা বিলি করে তারা জানান, এই বিষয়ে জনসাধারণকে সচেতন করা জরুরি। উত্তর দিনাজপুর পিপলস ফর এ্যানিম্যালসের সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, আগামী সপ্তাহে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হবে।

তিনি বলেন, দিল্লি সরকার পথ কুকুরদের নিয়ে তাদের ব্যর্থতা ঢাকতেই এমন পদক্ষেপ বাস্তবায়নের পথে নেমেছে। আমরা এটা মানি না। উপস্থিত ছিলেন মিঠু দাসগুপ্তের মত অজস্র সারমেয় প্রেমীরাও।

Advertisement
Live Cricket Score
upskillninja