Explore

Search

August 11, 2026 8:42 am

IAS Coaching

দেশপ্রেমের তিনরঙে সেজেছে রায়গঞ্জ শহর

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাত পেরোলেই ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। তার আগেই মঙ্গলবার সকাল থেকে দেশপ্রেমের আবহে রায়গঞ্জ শহরের রাজপথ ও বাজার এলাকা যেন পরিণত হয়েছে এক বিশাল তেরঙ্গা ক্যানভাসে। শহরের বড় বাজার, কলেজপাড়া, বীরনগর, কর্ণজোড়া, বিবেকানন্দ মোড়, দেবীনগর থেকে শুরু করে স্টেশন সংলগ্ন এলাকা—সবখানেই দেখা মিলছে সবুজ, সাদা, গেরুয়া রঙের বাহারি সাজ।

দোকানের সামনের সাজসজ্জায় ঝুলছে জাতীয় পতাকা, তেরঙ্গা ফেস্টুন ও বেলুন। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষ দেশপ্রেমের আবেগে কিনছেন পতাকা, ব্যাজ, টুপি ও হাতে বাঁধার ফিতা। ফুটপাথজুড়ে জমে উঠেছে দেশপ্রেমের পসরা। স্কুল পড়ুয়ারা ইতিমধ্যেই আগামীকালকের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত।

শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আজ থেকেই শুরু করেছে পরিচ্ছন্নতা অভিযান ও তেরঙ্গা আলোকসজ্জা। স্থানীয় ব্যবসায়ী রাজা দাস জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগের এই কেনাকাটার দিনটি প্রতিবছরই বিশেষ আনন্দ ও আবেগ নিয়ে আসে। দেশপ্রেমের তিন রঙে মোড়া এই শহর যেন আগামী ভোরের অপেক্ষায়, যখন সূর্য উঠবে স্বাধীনতার ৭৯ বছরের গৌরবগাথা নিয়ে।

Advertisement
Live Cricket Score
upskillninja