Explore

Search

August 11, 2026 8:41 am

IAS Coaching

প্রবল বর্ষণে নির্মীয়মাণ সেতু ভেঙে পাহাড়ি এলাকায় বিপত্তি


#মালবাজার: গত কয়েক দিন ধরেই ডুয়ার্স ও তার সংলগ্ন কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় চলছে লাগাতার বর্ষণ। এর জেরেই কোথাও পড়েছে ধস আবার কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপত্তি ঘটেছে। বুধবার সকালে এইরকম ভাবেই প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়ল এক নির্মীয়মাণ সেতু। সদ্য ঢালাই করা সিমেন্ট বালি ধুয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার জলঢাকা থানা অধীনস্থ গৌরিবাস এলাকায়।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বর্ডার রোড অর্গানাইজেশন নামের একটি সংস্থা এই এলাকায় রাস্তা ও সেতু নির্মাণের দায়িত্বে রয়েছে। তাদের কাজের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় লোকজন। যদিও কর্তৃপক্ষের দাবি প্রবল বর্ষনের  কারণে এইরকম ঘটনা পাহাড়ি এলাকায় হয়ে থাকে। দ্রুত মেরামত করে স্বাভাবিক করা হবে। সেতু ভাঙ্গায় নয়, প্রবল বর্ষনে  পাহাড়ি এলাকায় বেশ কিছু জায়গায় ধস পড়ার খবর পাওয়া গেছে। ডুয়ার্স এলাকার প্রতিটি নদীতেই জল বেড়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja