Explore

Search

August 11, 2026 9:54 am

IAS Coaching

জন্মাষ্টমীর ছুটি চাই, বোর্ডের দ্বারস্থ শিক্ষক সমিতি

#চন্দ্র নারায়ণ সাহাঃ সরকারি নির্দেশিকায় জন্মাষ্টমীতে স্কুলে ছুটি নেই। তাই এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের (WBBSE) কাছে জন্মাষ্টমীর আলাদা ছুটির দাবি জানালো রাজ্যের হাইস্কুল স্তরের শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (APGTWA)।

সংগঠনের পক্ষ থেকে সম্পাদক চন্দন ঘড়াই বলেন, ২০২৫ শিক্ষা বর্ষের জন্য পর্ষদ কর্তৃক প্রকাশিত ছুটির তালিকায় ১৫ই আগস্ট (শুক্রবার) স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীর ছুটি একসাথে ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমীর তারিখ ১৬ই আগস্ট, শনিবার।

এই প্রেক্ষিতে শিক্ষক সংগঠনটি ১৬ই আগস্ট তারিখে জন্মাষ্টমীর জন্য পৃথক ছুটি ঘোষণা করার লিখিত আবেদন জানিয়েছে। সংগঠনের দাবি, সঠিক তারিখে ছুটি পালন করা হলে শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসব যথাযথভাবে উদযাপন করতে পারবেন। এখন দেখার বিষয়, পর্ষদ এই আবেদন মঞ্জুর করে আলাদা ছুটি ঘোষণা করে কিনা।

Advertisement
Live Cricket Score
upskillninja