Explore

Search

July 9, 2026 11:43 am

IAS Coaching

বিশ্ব হাতি দিবসে ডুয়ার্স জুড়ে বনকর্মী ও পরিবেশ প্রেমী সংগঠনের বিভিন্ন কর্মসূচি 

#মালবাজার: মঙ্গলবার ছিল বিশ্ব হাতি দিবস। ডুয়ার্সের বিভিন্ন স্থানে হাতির উপস্থিতি সেই সাবেক কাল থেকে দেখা যায়। বর্তমান সময়ে প্রায়ই লোকালয়ে হাতির আগমন দেখা যায়। হাতি নিয়ে মানুষের উৎসাহ যেমন আছে এমনি আতঙ্ক আছে। এই পরিবেশে মঙ্গলবার বিশ্ব হাতি দিবস উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বণকর্মী ও পরিবেশপ্রেমী সংগঠনগুলোর উদ্যোগে সচেতনতা র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন নাগরাকাটা ব্লকের লুকসান এলাকায় ডায়নার রেঞ্জের বন কর্মী ও এড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ বহু মানুষ র‍্যালিতে পা মেলান। হাতি ও মানুষের সংঘাত এড়াতে ভাবে সচেতনতা আয়োজন করা হয়। হাতি পরিবেশের বিরাট বান্ধব একথা তুলে ধরা হয়। হাতি ও পরিবেশ নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ৫০ জন স্কুল পড়ুয়া অংশ নেয়।
এছাড়াও জলপাইগুড়ি থেকে একটি বাইক র‍্যালি জলপাইগুড়ি শহর থেকে মালবাজার, ওদলাবাড়ি হয়ে জলপাইগুড়ি অভিমুখে ফিরে যায়। হাতি মানুষের সংঘাত এড়াতে সচেতনতা মূলক পথনাটিকা সুভাষ মোড় বিভিন্ন এলাকায় প্রদর্শিত হয়। আমাদের পরিবেশে হাতির যে বিশাল ভূমিকা রয়েছে সে কথা তুলে ধরা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja