Explore

Search

July 9, 2026 11:42 am

IAS Coaching

সমস্যার সমাধানে ভিড় উপচে পড়ল নন্দনগ্রামে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মঙ্গলবার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় নন্দনগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। একই সঙ্গে শিবিরে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আওতায় নানা সুবিধা প্রদান করা হয়।

এদিন সকাল থেকেই শিবিরে উপচে পড়া ভিড় দেখা যায়। এলাকার সাধারণ মানুষ সরকারি নানা পরিষেবা ও সমস্যার সমাধান পেতে হাজির হন। শিবিরে মোট ৩টি বুথ ছিল—এর মধ্যে নন্দনগ্রামের ২টি এবং পার্বতীপুরের ১টি বুথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কার্তিক দাস ও সুন্দর কিস্কু, দুর্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা সরকার, পঞ্চায়েত সহায়ক সুব্রত চক্রবর্তী প্রমুখ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনার পাশাপাশি তা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশও দেন কর্তৃপক্ষ।

আয়োজক দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা সরকারের দাবি, এমন উদ্যোগের ফলে গ্রামবাসী ঘরে বসে না থেকে সরাসরি শিবিরে এসে দ্রুত সমস্যার সমাধান পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলছে।

Advertisement
Live Cricket Score
upskillninja