Explore

Search

July 9, 2026 11:46 am

IAS Coaching

স্বাধীনতা দিবসে শহরে ‘তিরঙ্গা’ সন্দেশ, মন কেড়েছে খুদেদের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম আর মিষ্টির মেলবন্ধনে অভিনব উদ্যোগ রায়গঞ্জের এক মিষ্টির দোকান মালিকের। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল, স্কুলের কচিকাঁচা শিশুরা এসেছে সেই তিনরঙা মিষ্টি কিনতে। বেশ কিছু সংগঠনও তিরঙ্গা-রঙা সন্দেশের অর্ডার দিচ্ছেন স্বাধীনতা দিবসে বিতরণের জন্য। দোকান গুলোতে গেরুয়া, সাদা আর সবুজ—এই তিন রঙে রাঙানো ওই সন্দেশ যেমন চোখে মনোরম, তেমনি স্বাদেও অনন্য।

এফ সি আই মোড়ের একটি মিষ্টির দোকান মালিক উত্তম সাহা জানান, “আমরা চাই শিশুরা শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবেও স্বাধীনতা দিবসের অনুভূতি উপলব্ধি করুক। তাই মিষ্টিতেও যুক্ত করলাম জাতীয় পতাকার রং।”

শহরের বাচ্চারা হাতে তিরঙ্গা সন্দেশ পেয়ে উচ্ছ্বসিত। কারও মতে, “এত সুন্দর রঙের মিষ্টি আগে দেখিনি।” আবার কেউ বলছে, ” স্বাধীনতা দিবস শুধু পতাকা নয়, মিষ্টিতেও সাজল।” শহরবাসীর কাছে এই উদ্যোগ দেশপ্রেম ও আনন্দ ভাগ করে নেওয়ার এক মিষ্টি উদাহরণ হয়ে থাকল।

Advertisement
Live Cricket Score
upskillninja