Explore

Search

July 9, 2026 12:36 pm

IAS Coaching

শ্রাবণের শেষ সোমবার শিব মন্দিরে বচসা পুলিশ আটক করলো একজনকে

#মালবাজার: শ্রাবণ মাসের শেষ সোমবার মাল নদীর ধারে শিব মন্দিরে,পরস্পর বচসার জেরে পুলিশ আটক করলো একজনকে। জানাগেছে, মালবাজার মহাকাল পাড়ার বাসিন্দা গোপাল সোনার পুজো,কীর্তন ও ভোগের আয়োজন করেন।প্রসাদ বিতরণের সময় মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা নেহা দাস ঘটনাস্থলে পুজা দিতে  উপস্থিত হয়।
কিছু বিষয়ে নিয়ম না মানার অভিযোগ তোলেন। তখন তাকে বের করে দেওয়ার চেষ্টা হয়। এরপর তার সঙ্গে উপস্থিত কয়েকজনের তর্ক-বিতর্ক শুরু হয়।নেহা দাস অভিযোগ করেন, বাকবিতণ্ডার মাঝে ব্রজেন বর্মন ও কয়েকজন মহিলা তার উপর শারীরিক হেনস্তা করেন। মন্দির থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে ব্রজেন বর্মনকে আটক করে।ব্রজেনের মা, নন্দ রানী বর্মন বলেন, ‘আমার ছেলে শুধু খিচুড়ি বিতরণ করছিল এবং ঝামেলার সময় সবাইকে থামাতে গিয়েছিল।অথচ তাকেই আটক করা হলো।আমি এখন একা, কী করব?’ এক ধর্ম স্থানে এইরকম ঘটনায় পুণ্যার্থীরা অনেকেই ব্যথিত হয়েছেন বলে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja