Explore

Search

July 9, 2026 12:37 pm

IAS Coaching

সশস্ত্র সীমা বলের ত্রিবর্ণ র‌্যালি ও ঘর ঘর তেরঙ্গা অভিযান

#চালসা: স্বাধীনতার  অমৃত মহোৎসবের অন্তর্গত “ঘরে ঘরে তিরঙ্গা” অভিযানকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ৪৬ নম্বর ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল, মালবাজারের উদ্যোগে সোমবার এক বর্ণাঢ্য ‘ত্রিবর্ণ র‌্যালি’র আয়োজন করা হয়। ৪৬ নম্বর ব্যাটালিয়নের কার্যনির্বাহী কমান্ড্যান্ট এন.জি. সুনীল কুমার সিং, উপ-কমান্ড্যান্টের নেতৃত্বে এই র‌্যালি বের হয়। র‌্যালির সূচনা হয় ব্যাটালিয়ন সদর দপ্তর শালবাড়ি মোর থেকে। র‍্যালিটি শালবাড়ি মোর থেকে  সোনগাছি, আইভিল চা বাগান, চালসা মোড় ও মঙ্গলবাড়ি বাজার হয়ে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়।
এই সময় স্থানীয় মানুষজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তিরঙ্গা পতাকা বিতরণ করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রতিটি নাগরিককে নিজের বাড়িতে তিরঙ্গা উত্তোলনে উৎসাহিত করা এবং অন্যদেরও এই কাজে প্রেরণা জোগানো, যাতে ‘ঘরে ঘরে তিরঙ্গা’ অভিযান সফল হয়।
এদিন চালসার সোরি ফুল একাডেমি পাবলিক স্কুলের ৫ জন শিক্ষক ও ৪০ জন ছাত্র-ছাত্রী, চালসা ট্রাফিক পুলিশের ৫ জন কর্মী, চালসা এলাকার ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ৪৬ নম্বর ব্যাটালিয়নের পরিদর্শক (সাধারণ) মান সিং সহ আরও ৩০ জন কর্মী উপস্থিত ছিলেন। র‌্যালিতে দেশপ্রেমের স্লোগান ও তিরঙ্গার মর্যাদায় গোটা এলাকা দেশাত্মবোধের আবহে ভরে ওঠে।
Advertisement
Live Cricket Score
upskillninja