Explore

Search

July 9, 2026 12:39 pm

IAS Coaching

জেলার NEET পরীক্ষার্থীদের স্বার্থে রায়গঞ্জকে পরীক্ষা কেন্দ্র করার দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সাংসদ

#নিউজ ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার NEET পরীক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে জেলা সদর রায়গঞ্জকে পরীক্ষা কেন্দ্র করার জন্য উদ্যোগ নিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সোমবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে লিখিত আবেদন জানান তিনি৷

এরপর নিউজ বৃত্তান্তকে তিনি বলেন, বর্তমানে জেলার পরীক্ষার্থীদের NEET পরীক্ষা দিতে শিলিগুড়ি বা মালদহে যেতে হয়, যার ফলে যাতায়াতের অসুবিধা, সময়ের অপচয় এবং আর্থিক চাপের মুখে পড়েন অনেকে। প্রতিনিধিদের দাবি, রায়গঞ্জে পরীক্ষা কেন্দ্র হলে জেলার হাজারো পরীক্ষার্থী উপকৃত হবেন।

আবেদনপত্র গ্রহণ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় শিক্ষামহল ও পরীক্ষার্থী পরিবারগুলির আশা, এবার হয়তো রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja