Explore

Search

July 9, 2026 1:31 pm

IAS Coaching

অভিনব কায়দায় আর্থিক প্রতারণা, ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ

#মালবাজার: শনিবার শহর জুড়ে চলছিল রাখি বন্ধনের উৎসব। এরই মাঝে স্থানীয় ডেলি মার্কেট এলাকায় এক অভিনব কায়দায় ঘটে গেল আর্থিক প্রতারণা। অনেকটা কেপমারি ধরনের। নতুন কোন চক্রের আগমন ঘটেছে কিনা?সে নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা। মালবাজার ডেলি মার্কেটে লটারির কাউন্টার রয়েছে সান্তনা দাস নামের এক মহিলা। তিনি জানান, ” আজ সকাল ১১ টা নাগাদ কালো প্যান্ট আকাশি রং এর জামা গায়ে দেওয়া একজন লোক বাইকে করে আমার  কাউন্টারের সামনে আসে।
১৮০ টাকার টিকিট কেটে অনলাইন পেমেন্ট করতে চান। তারপর আমাকে বলে, আমার একটু ক্যাশ কম আছে আমাকে নগদ ৫০০ টাকা দিন আমি অনলাইনে ৬৮০ টাকা পেমেন্ট করছি। এরপর ওই ব্যক্তি আমাকে বলে আপনার নাম সান্তনা দাস। এই দেখুন আপনার পেমেন্ট হয়ে গেছে বলে বেরিয়ে যান। আমার অনলাইন পেমেন্টের সাউন্ড সিস্টেম নেই।তখন কাউন্টারের সামনে আরো কয়েক জন থাকায় আমি তাৎক্ষণিক মোবাইল চেক করতে পারিনি। পরে মোবাইল চেক করে দেখি কোন পেমেন্ট হয়নি। এরপর আমি আশপাশে খুঁজে ওই ব্যাক্তিকে পাইনি”।
এই ঘটনার পর ডেলি মার্কেট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অনেকেই সতর্ক হয়ে যান। পাশে রাখ সবজি বিক্রেতা জানান, অনেক সময় আমারও সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন মোবাইল চেক না করলে বোঝা যায় না পেমেন্ট হয়েছে কিনা?  এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর এক ব্যবসায়ী জানান, এর আগেও এই রকম ভাবে টাকা না দিয়ে পালিয়ে গেছে এক ব্যক্তি। জানা গেছে, কয়েকদিন আগে ওদলাবাড়িতে এক লটারি ব্যবসায়ীর ৬০০০ টাকা একই ভাবে প্রতারণা হয়েছে।
পরপর এইরকম প্রতারণার ঘটনায় ব্যবসায়ীরা অনেকে উদ্বিগ্ন। অনেকেই জানান চার্জ না থাকলে সাউন্ড সিস্টেম কাজ করে না। সব সময় মোবাইল চেক করা সম্ভব হয় না। সেই সুযোগ নিয়ে এক ধরনের প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। সান্তনা দাস অবশ্য জানিয়েছেন, তিনি পুলিশের গোচরে বিষয়টি আনবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja