Explore

Search

July 9, 2026 1:31 pm

IAS Coaching

রাখী পূর্ণিমার শুভদিনে অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হলেন রায়গঞ্জের ব্যবসায়ী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাখী পূর্ণিমার শুভক্ষণে এক অনন্য সামাজিক বার্তা দিলেন রায়গঞ্জের পরিচিত সমাজকর্মী তথা বিশিষ্ট ব্যবসায়ী সূজয় কর। দিনটিকে কেবল ভ্রাতৃত্বের বন্ধনেই সীমাবদ্ধ না রেখে, তিনি নিলেন জীবনদায়ী এক অঙ্গীকার—মৃত্যুর পর নিজের অঙ্গ দান করবেন চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনে।

এদিন মোহনবাটি বাজার এলাকায় নিজের একটি পাইস হোটেলের উদ্বোধন করে সূজয় কর জানান, “মানুষের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যুর পরও যদি কারও জীবন বাঁচাতে পারি, তার থেকে বড় মানবসেবা আর কিছু হতে পারে না।” অঙ্গদানের অঙ্গীকারপত্রে সই করে তিনি রায়গঞ্জ জেলা হাসপাতালে এই দান সম্পূর্ণ করতে চান।

স্থানীয় সমাজকর্মী অচিন্ত্য দেব, দীপেশ পাল এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, “সূজয়বাবুর এই পদক্ষেপ সমাজে অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াবে।” রাখী পূর্ণিমার মত একটি পবিত্র দিনে জীবনের সঙ্গে জীবনের বন্ধন গড়ার এই উদ্যোগ রায়গঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। সূজয় কর আশা প্রকাশ করেছেন, তার এই সিদ্ধান্ত আরও অনেককে অনুপ্রাণিত করবে মানবতার সেবায় এগিয়ে আসতে।

Advertisement
Live Cricket Score
upskillninja