#মালবাজার: ডুয়ার্সের প্রত্যন্ত জনপদ গুলিতে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বর্ষার রাতই হোক আর ফুটফুটে জ্যোৎস্না রাতই হোক বিরাম আগমনের বিরাম নেই। খাদ্যের খোঁজে বুনো হাতি বাড়ি দোকান তছনছ করে। এইরকম ভাবে মঙ্গলবার গভীর রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান এলাকায় বুনো হাতির তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি ও জাতীয় সড়কের পাশে থাকা একটি রেস্টুরেন্ট।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুটো নাগাদ পাশে ডায়না বনাঞ্চল থেকে এক দাতাল হাতি লুকসান এলাকায় চলে আসে। তখন প্রবল বর্ষণ চলছে। বর্ষণের মাঝেই মনি কুমার ছেত্রী নামের এক ব্যক্তি বাড়িতে হামলা করে। তছনছ বাড়ির খানিক অংশ। এই বাড়িতেই একটি শ্রমিক তার স্ত্রী ও এক বছরে সন্তান নিয়ে থাকতো। বৃষ্টির মাঝে কোনক্রমে স্ত্রী ও সন্তান কে নিয়ে প্রাণে বাচে ওই পরিবার। এরপর হাতিটি সেখান থেকে চলে আসে জাতীয় সড়কের পাশে কৃষ্ণা ছেত্রী নামের এক ব্যক্তির রেস্টুরেন্টে। খাদ্যের খোঁজে রেস্টুরেন্টে এদিক ওধিক তছনছ করে। এভাবেই বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে বুনো দাতাল আবার বনে ফিরে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আছেন ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল ও বন কর্মীরা। তারা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জানান, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য মুকেশ ছেত্রী বলেন, এই এলাকায় হাতির উপদ্রব রয়েছে। তবে এভাবে কোন রেস্টুরেন্টে হামলা এর আগে হয়নি। আমি বন বিভাগের কাছে আবেদন করব ক্ষতিগ্রস্তরা যেন উপযুক্ত ক্ষতিপূরণ পান।







