Explore

Search

July 9, 2026 2:20 pm

IAS Coaching

রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু

#মালবাজার: রাতের অন্ধকারে চলন্ত গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তি এলাকায়। মৃত যুবকের নাম বিপুল রায় (২২)। বাড়ি মঙ্গলবাড়ি বস্তিতে। জানা গেছে, সোমবার রাত নটা নাগাদ ওই যুবক বাড়ির সামনে খোলা রাস্তায় বসেছিল।
সেই সময় একটি চলন্ত গাড়ি ওই যুবককে ধাক্কা মেরে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। যুবকটি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হয়। যুবকের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ।
মেটেলি থানার আইসি মিমাং লেপচা জানান, যুবকের নাম বিপুল রায়।  তার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটিকে খুঁজছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। স্থানীয় লোকজন ঘাতক গাড়ি চালকের শাস্তি চেয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja