Explore

Search

July 9, 2026 3:53 pm

IAS Coaching

প্রথমবার সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান : নজরে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যান্য বিজয়ীরা

#দেবলীনা ব্যানার্জী: তিনি কিং খান। জনপ্রিয়তায় যেকোনো অভিনেতার থেকে হাজার যোজন এগিয়ে। দীর্ঘ ৩৩ বছরের কেরিয়ার। সুপারহিট সব ছবি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘পাঠান’, ‘জওয়ান’— তিন দশক ধরে রাজ করছেন বলিউডের বাদশা। তবে প্রথম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ২০২৫ সালে এসে। সেরা অভিনেতা নির্বাচিত হলেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর জন্য তাঁকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হল।

তবে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কারটি একা পাননি। তাঁর সঙ্গে এই পুরস্কার শেয়ার করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসিও। বিক্রান্ত ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। ‘টুয়েলভথ ফেল’ সেরা ছবিও নির্বাচিত হয়েছে। রানি মুখোপাধ্যায় পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য এই সম্মান পেলেন রানি। আর সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন, ‘দ্য কেরালা স্টোরি’র জন্য। যে ছবিটিকে ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল। একটা সময়ে সংশয় তৈরি হয়েছিল, ছবিটি আদৌ আলোর মুখ দেখবে কিনা! সেই ছবির পরিচালকই সেরার তকমা পেলেন।

‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদের। এবার সেই ছবিই এনে দিল জীবনের প্রথম জাতীয় পুরস্কার।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতেই আবেগে ভাসছেন শাহরুখ ভক্তরা। ‘জিরো’র পর মাঝে শাহরুখ দীর্ঘ বিরতি নিয়েছিলেন, তবে কামব্যাক করেন রাজার মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- পরপর সুপারহিট। সেই সঙ্গে এল জাতীয় পুরস্কারও। যেন একটি বৃত্ত সম্পূর্ণ হল কিং খানের। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে বিজয়রাঘবন এবং মুথুপেত্তাই সোমু ভাস্কা (সেরা পার্শ্ব অভিনেতা), জানকি বোদিওয়ালা এবং উর্বশী (সেরা পার্শ্ব অভিনেত্রী), ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ (সেরা জনপ্রিয় ফিল্ম)।

জওয়ানের ‘ছালেয়া’ গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন শিল্পা রাও।সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি), সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- শ্যাম বাহাদুর, সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ, সেরা হিন্দি ছবি- কাঁঠাল: আ জ্যাকফ্রুট, সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি কি প্রেম কাহানি), সেরা গীতিকার- বালাগাম (ওরু পাল্লেতুরু), সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল), সেরা আবহ সঙ্গীত- অ্যানিমাল, সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (শ্যাম বাহাদুর), সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর), সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস), সেরা সম্পাদনা- পোক্কালাম, সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমাল, সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু), সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়, সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরল স্টোরি, সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)।

Advertisement
Live Cricket Score
upskillninja