Explore

Search

July 9, 2026 3:51 pm

IAS Coaching

পুজোর অনুদান প্রত্যাখান করে ‘বিদ্রোহ’ বিদ্রোহীর, নারী সুরক্ষায় বরাদ্দের দাবি মোহিত সেনগুপ্তের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ প্রতিবারের মতো এবারও রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গা পুজো উপলক্ষে অনুদান হিসেবে বরাদ্দ করা হচ্ছে ক্লাব পিছু লক্ষাধিক টাকা। সেই বরাদ্দ করা অর্থ, এবারও গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ তারা নেবেন না। বরং অনুরোধ করা হয়েছে—এই অনুদানের টাকা রাজ্যের নারী সুরক্ষা, কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান, কিংবা রায়গঞ্জ পৌরসভার পেনশনপ্রাপকদের বকেয়া পেনশন মেটাতে যেন ব্যবহার করা হয়।

বিদ্রোহী ক্লাবের অভিভাবক তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “শুধু উৎসব নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তাই এই অনুদান আমরা ফিরিয়ে দিচ্ছি। চাই, এই অর্থ সমাজের প্রকৃত প্রয়োজনে লাগানো হোক।” মোহিতের এই পদক্ষেপ এখন রায়গঞ্জবাসীর চর্চার বিষয় হয়ে উঠেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja