Explore

Search

July 9, 2026 4:41 pm

IAS Coaching

জেলা ভিত্তিক বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় জয়ী ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ

#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহারঃ মঙ্গলবার ইটাহার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক বার্ষিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল ইসলামপুর মহকুমার ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ।

জেলা অর্গানাইজিং কমিটির আহ্বায়ক শাহনাজ পারভিন বলেন, এদিনের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামপুর মহকুমার সেন্ট ইগ্নিসিয়াস হাই স্কুল ও ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ। টানটান উত্তেজনার ম্যাচ শেষে খেলা গড়ায় ট্রাউব্রেকারে, যেখানে ৪-২ গোলে জয়লাভ করে ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠের ছাত্ররা।

অন্য খেলায়, রায়গঞ্জ মহকুমা থেকে ইটাহার হাই স্কুল ও মালঞ্চা হাই স্কুল অংশ নেয়। ফাইনালে জয়ী হয় ইসলামপুরের ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিধায়ক মোশারফ হোসেন বলেন, “ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও উৎসাহ দেওয়া জরুরি। জেলা ক্রীড়া দপ্তরের এই প্রয়াসে আমরা পাশে থাকব। ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন হোক, সেটাই আমাদের কাম্য।”

ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শাহানাজ পারভিন, পঞ্চায়েত সমিতির ক্রীড়া কর্মাধ্যক্ষ পূজা দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্টজনেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja