
#মালবাজার: মঙ্গলবার সকালে মালবাজার ব্লকের বেতগুড়ি চা বাগান এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল মাল থানার পুলিশ। মৃত যুবকের নাম শ্যামলাল মাহের বয়স ৪২। জানাগেছে, বেতগুড়ি চা বাগানের নিউ খয়াড় লাইন শ্রমিক মহল্লায় নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে প্রথম দেখতে পান পরিবারের সদস্যরা।

এরপর স্থানীয়রাও ছুটে এসে জমায়েত হন ঘটনাস্থলে। হঠাৎ এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। কী কারণে এই ঘটনা,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে।








