Explore

Search

July 9, 2026 5:27 pm

IAS Coaching

ক্ষুদ্র শিল্পকে উৎসাহ দিতে বড় ঘোষণা পাঞ্জাব ব্যাঙ্কের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের পাশে দাঁড়াতে বড়সড় উদ্যোগ নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। শুক্রবার রায়গঞ্জে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে আয়োজিত একটি বিশেষ শিবিরে ব্যাঙ্কের পক্ষ থেকে ব্যবসায়িক ঋণ সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই শিবিরের আয়োজন করে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সহায়তায়। শিবিরে মূলত ব্যবসায়ীদের জন্য ব্যাঙ্কের বিভিন্ন ঋণ প্রকল্প কীভাবে পাওয়া যাবে, কিস্তি ও পরিশোধ পদ্ধতি কেমন হবে, এবং কীভাবে সরকারি ভর্তুকি ও সহজ সুদের সুবিধা নেওয়া যাবে – সে বিষয়ে আলোচনা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষে রনবিজয় সিং, তাপস কান্তি ঝা, সুধীর কুমার ঝা, সুদীপ্ত ঘোষ, ব্যবসায়ী অভিজিৎ বোস, দীপঙ্কর প্রামাণিক, প্লাবন প্রামাণিক, সুব্রত সরকার তড়িৎ লাহিড়ী সহ একাধিক ব্যক্তিত্ব। রায়গঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার কুমার দীপক বলেন, ‘‘ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র থাকলেই দ্রুত ঋণ মঞ্জুর করা হবে।’’ পাশাপাশি, ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই এবং ব্যাঙ্কিং নিরাপত্তা নিয়েও সচেতনতা মূলক বক্তব্য রাখেন আধিকারিকরা।

ব্যবসায়ী সংগঠনের পক্ষে অভিজিৎ বোস বলেন, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করতে তারা নিয়মিতভাবে এরকম কর্মসূচি নিয়ে থাকেন। এদিনের শিবিরেও বেশ কয়েকজন ব্যবসায়ী সরাসরি ঋণের বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে পরামর্শ নেন। এই উদ্যোগে খুশি উপস্থিত ব্যবসায়ী মহল। তাঁরা আশা করছেন, এর ফলে ব্যাঙ্ক ও ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে, এবং ক্ষুদ্র শিল্প আরও উৎসাহ পাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja